রাজনীতি

বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধায় পণ্ড, লাঠিপেটা-ধরপাকড়

বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধায় পণ্ড, লাঠিপেটা-ধরপাকড়
বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধায় পণ্ড, লাঠিপেটা-ধরপাকড়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সমানে ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচির সময় পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহারে কর্মসূচি পণ্ড হয়ে গেছে।

সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতা-কর্মীরা সেখানে জড়ো হন।

সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মীরা কার্যালয়ের সামনে সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে কার্যালয়ে সামনে জড়ো হওয়া নেতা-কর্মী স্লোগান শুরু করলে তাদের সরিয়ে দেয় পুলিশ, আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি ছিলেন সেখানে।

এর আগে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে বিপুল সংখ্যক পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা অবস্থান নেন। জলকামানের গাড়ি ও সাজোঁয়া যান নিয়ে রাখা হয়।

বিএনপিকর্মীরা সড়কে অবস্থান নেয়ার সঙ্গে সঙ্গে লাঠিপেটা শুরু করে পুলিশ, জলকামান থেকে রঙিন পানিও ছুড়তে থাকে।

লাঠিপেটায় ফজূলুল হক মিলন ও মনি আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

১১ জনকে আটক করে পুলিশের ভ্যানে তুলতেও দেখা যায়। এদিকে, পূর্বানুমতি না থাকায় কর্মসূচিতে বাধা দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত কমিশনার।

রঙিন পানিতে আক্রান্ত বিএনপি মহাসচিবসহ অন্য নেতারা দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেয়ার পর কলাপসিপল গেইটের মুখে দাঁড়িয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

সকাল ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান কার্যালয়ে ঢোকার সময় আরেক দফ আক্রমণ চালায় পুলিশ। লাঠিপেটার পাশাপাশি জলকামাল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কার্যালয়ের বাইরে যে প্যান্ডেল করা হয়েছিল তা পুলিশ ভেঙে দিয়েছে। কালো পতাকাগুলো ছড়িয়ে পড়ে আছে সড়কের বিভিন্ন স্থানে। আশপাশের গলিতে আশ্রয় নেয়া বিএনপি কর্মীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়ে আবেদন করে তবে এতে পুলিশ অনুমতি না পাওয়ায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচির ঘোষণা করে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ