রাজনীতি

সরকার হটাতে দেশে-বিদেশে গোপন বৈঠক করছে বিএনপি

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সরকার হটাতে দেশে-বিদেশে বিএনপি গোপন বৈঠক করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এসব বৈঠকের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ বিরোধীরা হচ্ছে পাকিস্তানের বন্ধু। কাকে বেছে নেবে—এখন দেশবাসীকেই সে সিদ্ধান্ত নিতে হবে।

দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দেবে না আওয়ামী লীগ।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ জানান, খালেদা জিয়ার জামিন আদালতের এখতিয়ার, এখানে সরকারের কিছু করার নেই।

বিএনপি নেতারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ