বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রাখলে যদি আওয়ামী লীগের ভোট কমে তাহলে তাকে জেলে রেখেই নির্বাচনে আসুক বিএনপি—দলটির নেতা মওদুদ আহমদের এ বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগ নেতারা বলেন, তাদের আইনজীবীদের কারণেই এমন অবস্থা খালেদা জিয়ার।
তোফায়েল আহমদে বলেন, পঁচাত্তর আর ২০১৯ এক নয় আওয়ামী লীগ সামগ্রিকভাবে প্রস্তুত।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে মো. নাসিম সম্পাদিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম সম্পাদিত 'সংসদে তিন প্রজন্ম' বইটির মোড়ক উন্মোচোনের অনুষ্ঠানে দলের নেতারা সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কথা সূত্র ধরে বলেন, খালেদা জিয়া জেলে থাকলে যদি বিএনপির জনপ্রিয়তা বাড়ে তাহলে নির্বাচনে আসুক দলটি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া জানান, সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছে আওয়ামী লীগ।
এর আগে বাংলা একাডেমি মিলনায়তনে জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলী, তার ছেলে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও তার নাতি তানভির শাকিল জয়ের জাতীয় সংসদে দেয়া বক্তব্যের সঙ্কলন 'সংসদে তিন প্রজন্ম' বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ইতিহাসের তথ্যভাণ্ডার হিসেবে এ বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।