আইনমন্ত্রীর আনিসুল হকের চক্রান্তেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের নথি উচ্চ আদালতে যাচ্ছে না এ অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার কর্ণপাত না করলে আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে।
সরকার আবারো গণবিরোধী বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে বলেও সমালোচনা করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: