রাজনীতি

বিভ্রান্তি না ছড়িয়ে খালেদাকে কারামুক্তের যথাযথ ব্যবস্থা নিন

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে তাকে কারামুক্ত করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় তিনি এ কথা বলেন।

হাছান আরো বলেন, খালেদা জিয়া রাজবন্দি না হয়ে দুর্নীতির মামলায় সাজা পাওয়া আসামি হওয়া সত্ত্বেও তাকে কারাগারে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।

খালেদা জিয়ার জামিন না হওয়া নিয়ে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে যথার্থ বলে মন্তব্য করেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার কারণেই তিনি জামিন পাচ্ছেন না এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারিক আদালতের রায়ের নথি তলবের বিষয়টি সম্পূর্ণই উচ্চ আদালতের বিষয় এক্ষেত্রে তাদের কিছু বলার নেই। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ