রাজনীতি

সরকারি খরচে-বেআইনিভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আ’লীগ: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

সরকারি খরচে বেআইনিভাবে জনসভা ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

তিনি বলেন, দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না।

এদিকে, আলাদা এক অনুষ্ঠানে খন্দকার মোশাররফ সরকারের সমাবেশের অনুমুতি দেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিএনপি মাঠ গরম করতে পারে কি না তা আগামী ১২ তারিখের সমাবেশে দেখিয়ে দেয়া হবে।

শনিবার সকালে ঢাকা রিপোর্টর্স ইউনিটিতে জাতীয়তাবাদী ওলামা দল বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়াকে কারাগারে অন্তরীণ করে বিএনপিকে দুর্বল করা যাবে না।

সত্যমিথ্যা কাগজ দিয়ে বিএনপি নেত্রীকে সাজা দেয়া হয়েছে বলেও অভিযোগ করে মোশাররফ বলেন, বিএনপিকে দুর্বল করতে না পেরে সরকারের টনক নড়েছে, খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করার পাঁয়তারা করছে তারা।

জাতীয় প্রেসক্লাবে আলাদা এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দেশের মানুষ ভোটের অধিকার চায়। সবার জন্য একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। গণতন্ত্র ফিরিয়ে আনতে সংবিধান কোনো বাধা হয়ে আসবে না।

এ সময় তিনি বলেন, সরকারের টাকায় আওয়ামী লীগ জনসভা করছে যা সংবিধা পরিপন্থি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ