রাজনীতি

জাফর ইকবালের ওপর হামলা অশুভ ইঙ্গিত: বিএনপি

জাফর ইকবালের ওপর হামলা অশুভ ইঙ্গিত: বিএনপি
জাফর ইকবালের ওপর হামলা অশুভ ইঙ্গিত: বিএনপি

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলা অশুভ ইঙ্গিত বহন করে বলে উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে ড. জাফরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারেক।

শনিবার বিকালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. জাফর ইকবালকে অতর্কিত ছুরিকাঘাত করে ফয়জুর রহমান নামে এক তরুণ।

বিবৃতিতে তারেক রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের ন্যায় একজন খ্যাতিমান লেখক ও শিক্ষকের মাথায়, পিঠে ও হাতে সন্ত্রাসীরা জখম করবে এটা এই সভ্য যুগে অকল্পনীয়।

তিনি বলেন, ড. জাফরের ওপর এই কাপুরুষোচিত হামলা নিঃসন্দেহে অশুভ ইঙ্গিত বহন করে। এটি কোনো পরিকল্পিত বিপর্যয় ডেকে আনার মাস্টারপ্ল্যান কিনা তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

অপশক্তির অশুভ অভিপ্রায়কে পরাস্ত করতে দলমত নির্বিশেষে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি বাংলাদেশসহ দেশ-বিদেশের সব সন্ত্রাসী তৎপরতা রুখতে একযোগে অনড়, অনমনীয় ভূমিকা পালন করবে।

এদিকে পৃথক এক বিবৃতিতে ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ে মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রকাশ্য দিবালোকে হত্যাচেষ্টা করা হয়, সেখানে দেশে যে অচিশ্চয়তার অন্ধকার বিরাজ করছে তা সংশয়াতীতভাবে সত্য। যারা ড. জাফর ইকবালকে ছুরিকাহত করেছে তারা সমাজের শত্রু।

ফখরুল আরও বলেন, জাফর ইকবালের ন্যায় একজন স্বনামধন্য লেখককে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা এক সুদূরপ্রসারী চক্রান্তের অংশ। তার ওপর আক্রমণ বর্তমান কুশাসনের জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ