রাজনীতি

সারাদেশে বিএনপির মানববন্ধন পালন

বিএনপির মানববন্ধন
বিএনপির মানববন্ধন

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার সারাদেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি।

কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীতে এ কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে পালন করা হয়।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

ওইদিন তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার সারাদেশে অবস্থান কর্মসূচি পালিত হবে।

রিজভী আরও বলেন, ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি চলছে।

বিএনপি মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর অনুমতির জন্য ইতিমধ্যে চিঠি দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ