রাজনীতি

নেতাকর্মী আটকের পর বিএনপির কর্মসূচি ভণ্ডুল, প্রতিবাদে শনিবার বিক্ষোভ

নেতাকর্মী আটকের পর বিএনপির কর্মসূচি ভণ্ডুল
নেতাকর্মী আটকের পর বিএনপির কর্মসূচি ভণ্ডুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে নেতাকর্মীকে আটকের পর তা ভণ্ডুল হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্বঘোষিত এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেয়া কয়েকজন নেতা কর্মীকে আটক করতে গেলে সেখানে হট্টগোল বেধে যায়। এ ঘটনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে—আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনার পর বিএনপির এক ঘণ্টার কর্মসূচি নির্ধারিত সময়ে মিনিট দশেক আগেই শেষ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কর্মসূচি শুরু হয়—ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান দলের নেতা-কর্মীরা।

মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ কর্মসূচিতে। ২০ দলীয় জোটের কয়েকজন শরিক নেতারাও ছিলেন।

গণ্ডগোল শুরু হলে মির্জা ফখরুল দাঁড়িয়ে পুলিশের ভূমিকার নিন্দা জানিয়ে নিজে বক্তব্য না দিয়েই কর্মসূচি শেষ করে দেন।

বিএনপির এ অবস্থান কর্মসূচি ঘিরে সকাল ১০টা থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশের সাঁজোয়া যান ও জল কামানের গাড়িও রাখা হয়।

কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। অন্যপাশ দিয়ে উভয়মুখী চলের ব্যবস্থা করে পুলিশ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।

সেই থেকে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ওই রায়ের পর বিএনপি পাঁচ দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীকী অনশন, গণস্বাক্ষর সংগ্রহ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ