রাজনীতি

খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিকে ছাড়া সরকার নির্বাচনের যে স্বপ্ন দেখছে তা কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা।

তারা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

যেভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে তাতে করে শিগগিরি সরকারের পতন ঘটবে বলেও মন্তব্য করেন তারা।

নির্বাচনী বিধি উপেক্ষা করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসানোর জন্যই এই নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির একাংশ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেএম ফজলে রাব্বী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা অবস্থান কর্মসূচি চলাকালে এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করার সময় বিবস্ত্র করা হয় যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সে রক্ষা পাওয়ার জন্য আমাকে জড়িয়ে ধরলেও আমি তাকে রক্ষা করতে পারিনি। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে।

তিনি আরো বলেন, দেশনেত্রীর সাজা হয়েছে, জামিনও হওয়ার কথা অথচ সেখানেও হস্তক্ষেপ করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তাহলে কোথায় গণতন্ত্র?

তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারি খরচে ঢাক-ঢোল পিটিয়ে ভোট চাচ্ছেন অথচ আমাদের প্রতিটি শান্তিপূর্ণ প্রোগ্রামেই বাধা দেয়া হচ্ছে। এরপরও বলছেন, গণতন্ত্রে বিশ্বাস করেন। জনগণের সঙ্গে প্রতারণা করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিএনপি নেতা মওদুদ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। যেভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে তাতে করে শিগগিরি সরকারের পতন ঘটবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ