রাজনীতি

খালেদার জামিন সম্পূর্ণ নির্ভর করছে আদালতের ওপর

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আগামীকাল রোববার আদেশ দেবে হাইকোর্ট।

খালেদা জিয়ার জামিন বিলম্বিত হওয়ার পেছনে বিএনপি সরকারকে দায়ী করলেও সরকার পক্ষ বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে, আগামীকালই বিএনপি নেত্রী জামিন পাবেন না এজন্য আরো কিছুটা সময় লাগবে সেদিকেই এখন সকলের চোখ।

গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেয়া রায়ের ১০ দিন পর এর সত্যায়িত কপি পেয়ে হাইকোর্টে আপিলের পাশাপাশি জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ২২ ফেব্রুয়ারি তার জরিমানা স্থগিত করলেও মামলার নথি পেলে জামিনের বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানায় উচ্চ আদালত।

এরপর বেশ কিছুদিন সময় পার হয়ে গেলেও নথি উচ্চ আদালতে না পৌঁছালে বিএনপি এর জন্য সরকারকে দায়ী করে।

তবে, সরকারের পক্ষ বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের ব্যর্থতার কারণেই তিনি এখনো জামিন পাচ্ছেন না এতে সরকারের কোনো হাত নেই।

গতকাল কশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের পেশকার জানান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি আগামী-রোববারে হাইকোর্টে পৌঁছাতে পারে।

তিনি বলেন, সমস্ত যাচাই-বাছাই শেষ করে নথিপত্রের কাগজ নিয়মমতো ধারাবাহিকভাবে সাজাতেই এতো সময় লেগেছে।

এরপর ৮ মার্চ হাইকোর্টে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন বিষয়টি তুলে ধরে বলেন, বিচারিক আদালত থেকে এই মামলার নথি হাইকোর্টে আসার বিষয়ে ১৫ দিন সময় পার হয়েছে। কিন্তু এখনো কোনো আদেশ পাওয়া যায়নি। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করে।

এখন খালেদা জিয়া জামিন পাবেন কি পাবেন না অথবা আরো বিলম্ব হবে কি না সে বিষয়টি এখন সম্পূর্ণভাবেই নির্ভর করছে আদালতের ওপর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ