আগামী সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মানুষের ঢল নামানো হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
শনিবার দলটির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য দল সমাবেশের করার অনুমতি পেলে বিএনপিও পাবে।
রিজভী বলেন, ৭ মার্চের সমাবেশের দিন নারী লাঞ্ছনার ঘটনা ন্যাক্কারজনক— এই ঘটনার মধ্যদিয়ে আওয়ামী লীগের শাসনের কি অবস্থা তা বোঝা যায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: