রাজনীতি

বিএনপি নেত্রীর নির্দশেনায় তৎপরতা বেড়েছে নেতাদের

বিএনপি
বিএনপি

কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সাত সদস্যের বৈঠকের পর নেতারা আরো বেশি চাঙ্গা ও উজ্জীবিত। নেতারা বলছেন, বিএনপি নেত্রীর নির্দশেনায় নেতাদের মধ্যে আগের চেয়ে অনেক বেশি তৎপরতা বেড়েছে।

বিএনপি নেত্রীর মুক্তি ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলবে জানিয়ে তাকে ছাড়া নির্বাচনী মাঠে বিএনপি থাকবে কিনা তা ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে মনে করছেন নেতারা। তবে বিএনপি নেত্রীকে সঙ্গে নিয়েই নেতারা নির্বাচনের মাঠে থাকতে চান।

কারাভোগের ২৮তম দিনে গত বুধবার দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সাত সদস্য পুরনো কেন্দ্রীয় কারাগারে দেখা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।

প্রায় সোয়া একঘন্টার এই সাক্ষাতে বিভিন্ন নির্দেশনাও আসে বিএনপি নেত্রীর কাছ থেকে। যে নির্দেশনায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি চলমান সংকট থেকে শিগগিরি উত্তরণের নির্দেশনাও ছিল বিএনপি চেয়ারপারসনের।

এরপর থেকে দলের সকল স্তরের নেতাদের মধ্যে একটা চাঙ্গাভাব তৈরি হয়েছে বলে জানান বিএনপির শীর্ষ নেতারা বলেন, যেকোন সময়ের চেয়ে বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী।

দলের সাংগঠনিক কাঠামোর ভিতকে আরো শক্তিশালী করতে বিএনপি নেত্রীর কারাবাসকে তারা কাজে লাগাতে চান। তবে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের মাঠে বিএনপির সক্রিয়তা ভবিষ্যৎ রাজনীতির ওপর নির্ভর করবে বলেও জানান নেতারা।

জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছোবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ