বিএনপির গণতন্ত্রের নমুনা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দাউদকান্দি গোমতি সেতু এলাকায় কাঁচপুর-মেঘনা ও গোমতির দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতুর সংস্কার প্রকল্প ও গোমতি সেতুর সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি পেট্রোল বোমা মাধ্যমে আন্দোলন করে তাহলে আরও সংকুচিত হয়ে যাবে। জনগণ তাদের প্রতিহত করবে।
তিনি আরো বলেন, মির্জা ফখরুল বলেছেন খালেদা জিয়া ছাড়া তারা নির্বাচনে আসবেন না— এটা তাদের দলীয় বিষয়। তাদের নির্বাচনে নিয়ে আসা সরকারের কোনো দায় নেই। খালেদা জিয়ার রায়ের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: