রাজনীতি

এখনো সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির

 এখনো সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির
এখনো সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের এখনো অনুমতি পায়নি বিএনপি।

যদিও দলটির দাবি, সমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি শেষ করেছে তারা।

আইনশৃঙ্খলা বাহিনী রাতের মধ্যে সমাবেশের অনুমতি দিবে বলে আশাবাদ ব্যক্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি নয় আওয়ামী লীগই ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের কাছে দেন-দরবার করছে।

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ১২ মার্চ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। এই সমাবেশের অনুমতির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদনও করেছে তারা।

তবে বিকেল পর্যন্ত বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। দলের পক্ষ থেকে এমনটা জানানো হয়।

রিজভী দাবি করেন, শান্তিপূর্ণ সমাবেশ করা একটি দলের গণতান্ত্রিক অধিকার।

জাতীয় পার্টি, ওয়ার্কাসপার্টিসহ অন্য রাজনৈতিক দলগুলোকে অনুমতি দেয়া হচ্ছে অথচ বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না -এজন্য সরকারের সমালোচনাও করেন তিনি।

রিজভী আরো অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে আবারো ভোটারবিহীন নির্বাচন করার নীল নকশা করছে— এ জন্য বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে আওয়ামী লীগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ