রাজনীতি

১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোহরাওয়ার্দী উদ্যানে ১২ মার্চ সমাবেশের অনুমতি না পেয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিএনপি। একইসঙ্গে আগামী ১৯ মার্চ ওই সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার ঘোষণা আবারো দিয়েছে দলটি।

সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাবেশের অনুমতি দিতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সেইসঙ্গে রাজনীতি চলে যাচ্ছে আইনশৃংখলা ও গোয়েন্দা বাহিনীর হাতে। সরকার একদলীয় শাষন ব্যবস্থা চালু করতে চায়।

তিনি আরো বলেন, সমাবেশ করার মত রাজধানীর প্রায় সকল স্থান সরকার পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়েছে। একদলীয় শাসন কায়েম করতেই তারা এটা করছে।

নিরাপত্তাজনিত কারন দেখিয়ে সমাবেশ না করতে দেওয়ার সমালোচনা করে দেশের রাজনীতি কি আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দাদের হাতে চলে যাচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন মির্জা ফখরুল।

ফের আগামী ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণাও দেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশের তারিখও জানিয়ে দেন তিনি।

ধৈর্য্যের সঙ্গে সকল প্রতিকুল অবস্থা মোকাবেলা করা হবে জানিয়ে বিএনপি নেত্রীর জামিন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ