বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত হওয়াটা আদালতে সরকারের ইচ্ছারই প্রতিফলন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জামিন বাতিল ও বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকার ছক করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
তিনি আরো বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই তার জামিন বাতিল করা হয়েছে। এটি সরকারের হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয়।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আদালত খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্য না শুনেই হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে।
মওদুদ আহমদ অভিযোগ করেন, কোনো বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি আসামিপক্ষের আইনজীবীদের। আদালতের আদেশে হতাশা ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া।
নিম্ন আদালত পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে, উচ্চ আদালতকেও ধংস করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। চেয়ারপারসনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার ছক করে মামলা দায়ের করছে বলেও অভিযোগ নেতাদের।