রাজনীতি

ছাত্রদল নেতা মিলন হত্যার প্রতিবাদে বিএনপির ২ দিনের কর্মসূচি

ছাত্রদল নেতা মিলন
ছাত্রদল নেতা মিলন

ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে রিমান্ডের নামে হত্যার অভিযোগে ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিলসহ দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের মন্ত্রীরা উস্কানি দিচ্ছে বলে সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় গ্রেপ্তারকৃত বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মিলনের মত হত্যার স্বীকার হতে হয় কি-না এ নিয়ে সংশয়ও প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে পুলিশী হেফাজতের নামে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিলসহ দুইদিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের কারাভোগ ও দলের আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির আন্দোলনকে রুখতে পারবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ