রাজনীতি

নির্বাচন নিয়ে সরকার প্রতারণা করছে: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

নির্বাচন নিয়ে সরকার বিএনপির সঙ্গে প্রতারণা করছে—তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও আসলে ষড়যন্ত্র করছে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখার বলে জানিয়েছেন দলের স্থায়ী কমটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, সরকার নিম্ন আদালতকে কুক্ষিগত করে বিএনপি নেত্রীর জামিন বিলম্বিত করছে। বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার নানা ষড়যন্ত্র করছে

সরকারের চাপে ভয়-শংকা মুক্ত হয়ে বিচারকরা কোন রায় দিতে পারছেন না—এ মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তারা বিচারবিভাগকে ব্যবহার করছে।

একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে অন্যদিকে কোনো সভাসামাবেশের অনুমতি না দিয়ে ক্ষমতাসীনরা নির্বাচন নিয়ে প্রতারণা করছে বলেও সমালোচনা করেন ব্যরিস্টার মওদুদ।

এদিকে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, এটর্নি জেনারেল রাষ্ট্রের নয়—প্রধানমন্ত্রীর আইনকর্মকর্তা হিসেবে কাজ করছেন। বিরোধীদের দমনে সরকার দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

খালেদা জিয়ার জামিন ঠেকাতে দুদককে সরকার ব্যবহার করছে— এ অভিযোগও করেন দলের এ সিনিয়র যুগ্মমহাসচিব

এ সময় সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবুর রিমান্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ