রাজনীতি

নির্বাচন ভণ্ডুলের জন্য দেশে-বিদেশে গোপন বৈঠক করছে বিএনপি

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আগামী নির্বাচন ভণ্ডুল করার জন্য বিএনপি দেশে-বিদেশে গোপন বৈঠক করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপ-কমিটির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন-অর্জনের জন্য আগামী নির্বাচন নিয়ে কোনো সঙ্কোচ-ভয় নেই আওয়ামী লীগের- বিজয় আনুষ্ঠানিয়কতা মাত্র।

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপিকে প্রত্যাখান করেছে দেশের মানুষ। তাই দলটি ষড়যন্ত্রের মাধ্যমে আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়।

বর্তমান সরকারের উন্নয়ন আর অর্জন অতীতের সব সরকারকে ছাড়িয়ে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো ভয় নেই আওয়ামী লীগের।

সারাদেশ থেকে বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগের যোগদানের অপেক্ষায় আছে— উল্লেখ করে তিনি আরো বলেন, এ ব্যাপারে দলীয় সভানেত্রী কোনো গ্রিন সিগন্যাল নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ