রাজনীতি

ভোটারবিহীন নির্বাচন আ’লীগ করে না

ভোটারবিহীন নির্বাচন আ’লীগ করে না
ভোটারবিহীন নির্বাচন আ’লীগ করে না

আগামী নির্বাচনে কে আসবে না আসবে সেটা সেই দলের সিদ্ধান্ত জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে—এ কথা উল্লেখ করে নেতারা বলেন, ভোটারবিহীন নির্বাচন আওয়ামী লীগ করে না।

বিএনপি নেত্রীর বতর্মান আইনজীবীরা দায়িত্বে থাকলে খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তারা।

শনিবার বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা।

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর দেখানো পথেই চলছে বাংলাদেশ।

বিএনপির দলীয় আইনজীবীদের কারণেই খালেদা জিয়ার মুক্তি মিলছে না বলেও এসময় মন্তব্য করেন তিনি।

আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ করেন, এদেশে ভোটারবিহীন নির্বাচনের ইতিহাস বিএনপির। তিনি জানান, কোনো দলের জন্য আগামী নির্বাচন থেমে থাকবে না।

নির্বাচনকে ভণ্ডুল করতে আগামী দিনে ষড়যন্ত্র হবে বলে সতর্ক করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ