রাজনীতি

২৯ মার্চ বিএনপির সমাবেশের ঘোষণা

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাকা সংবাদ সম্মেলন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাকা সংবাদ সম্মেলন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। সেই থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এরপর থেকে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও রাজধানীতে সমাবেশ করতে করতে পারেনি। আবারো সমাবেশের ঘোষণা আসল দল থেকে ।

তিনি বলেন, ‘আশা করবো, সরকার যথাযথ ব্যবস্থা নেবে যাতে আমরা সমাবেশ করতে পারি।’

মির্জা ফখরুল জানান, একই দাবিতে আগামীকাল ২০ মার্চ সারাদেশে বিক্ষোভ সমাবেশ, আর ঢাকায় প্রতিটি থানায় এ কর্মসূচি পালন করা হবে।

সরকার বিএনপিকে সমাবেশের অনুমতি না দিয়ে ভিন্ন পথে পরিচালিত করতে চাচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা অতি সহজে ভিন্ন পথে পরিচালিত হবো না।

আজ আমাদের সমাবেশ করার কথা ছিল, কিন্তু তার অনুমতি দেয়া হয়নি। আমি নিজে কয়েকবার টেলিফোন করেছি তারা ফোন ধরেন নাই। আমাদের একটি টিম দেখা করতে গেলেও ডিএমপি দেখা করেনি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এ জেম এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,সহসাংগঠনিক সম্পাদক আবুদস সালাম আজাদ প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ