বিএনপি আদালতের আদেশ মানে না বলে তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না— এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নিজেদের বিরুদ্ধে রায় গেলেই বিএনপি আদালতের সমালোচনা করে। খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হাত নেই।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আন্দোলনের হুমকি আর বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে আইনের পথেই খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া বিএনপির অন্যকোনো রাস্তা নেই।
মিথ্যাচার বন্ধ করে আগামি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির প্রতি আহবান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: