সরকারি হস্তক্ষেপেই দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেয়া উচ্চ আদালতের জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ—বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বক্তব্যেই সেটা প্রমাণ করে। খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা, নিম্ন আদালতে সাজার রায়, উচ্চ আদালতের দেয়া জামিন বাতিলের রায় সবই রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে।
এদিকে, খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল প্রসঙ্গে তিনি আরো বলেন, দুদক সরকারের পক্ষে এজেন্ডা মাঠে নেমেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: