একাত্তরের ঘাতকদের লবিস্ট লর্ড কার্লাইলকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনি পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ায় বোঝাই যাচ্ছে বিএনপি জামাতের সঙ্গ ছাড়তে পারেনি— এ মন্তব্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো: নাসিম।
বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশ্বদ্যালয় ছাত্রলীগের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির মধ্যে সন্দেহ ঢুকে গেছে— উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির আইনজীবীদের ব্যর্থতার কারণে খালেদা জিয়ার জামিন বিলম্বিত হচ্ছে। আর এজন্যই ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে আইনি পরামর্শক নিয়োগ দিয়েছে দলটি। যিনি একাত্তরের যুদ্ধাপরাধীদের লবিস্ট।
বিএনপি নেত্রীও দলীয় আইনজীবীদের বিশ্বাস করেন না বলে মন্তব্য করেন নাসিম।
নির্বাচনের মাঠেই বিএনপির সঙ্গে মোকাবেলা হবে জানিয়ে তিনি আরো বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে আলোর পথে থাকবে নাকি অন্ধকারে পথে যাবে বাংলাদেশ।