দেশের অসমান্য অর্জনে সরকারকে অভিনন্দন না জানিয়ে বরং দেশের পরিস্থিতি সম্পর্কে বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি জাতিকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ এমন মন্তব্য করেন।
হাছান বলেন, সরকারের উন্নয়ন বিএনপির সহ্য হয় না।
সরকারের অর্জন নিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করেন হাছান।
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে রক্ষার রাজনীতি থেকে সরে আসতেও দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এদিকে, বিএনপি নেত্রীর পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগেরও সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: