উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিয়ে সরকারের আজকের কর্মসূচি তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকার গণতন্ত্রহীন দেশে লুটপাটের নামে জনগণের টাকা আত্মসাৎকে উন্নয়ন বলছে। উন্নয়নের নামে প্রজাতন্ত্রের কর্মকর্তা- কর্মচারীদেরকে জিম্মি করে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে।
শোভাযাত্রার নামে জনজীবন দুর্ভোগ বাড়াতে এমন কর্মসূচি বলেও অভিযোগ করেছেন রিজভী।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত অপর আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, দেশের উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। কর্মসংস্থানের অভাব থাকায় দেশের বেকার সমস্যা বাড়ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: