আগামী ২৪ মার্চের মহাসমাবেশ থেকেই জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা স্পষ্ট করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নয় একক জোটের মাধ্যমেই জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানান তিনি।
তবে সরকারে থাকা মন্ত্রীদের পদত্যাগের বিষয় সম্পর্কে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান জাপা মহাসচিব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: