রাজনীতি

আইন-গণতন্ত্র ছাড়া উন্নয়ন কার্যকর সম্ভব নয়: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

যে দেশে আইনের শাসন নেই গণতন্ত্র নেই— সে দেশে উন্নয়ন কার্যকর হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। এ অর্জনে সরকারের কোন কৃতিত্ব নেই বলেও সমালোচনা করেছেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি ক্ষমতায় থাকলে অনেক আগেই এ স্বীকৃতি অর্জিত হত— উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, সরকারের নানা দুর্নীতির কারণেই এ মর্যাদা পেতে এত বিলম্ব হয়েছে। উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা অর্জনে সরকারের কোনো ভূমিকা নেই।

সকল দলের অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠানে সরকার সমঝোতায় না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ব্যরিস্টার মওদুদ।

এদিকে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছেন—উল্লেখ করে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের ষড়যন্ত্রেই খালেদা জিয়ার জামিন বিলম্বিত হচ্ছে।

সরকারের সকল ষড়যন্ত্র নশ্সাৎ করে খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এ সিনিয়র যুগ্মমহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ