রাজনীতি

সরকার স্বৈরাচারী- বিএনপির এ অভিযোগ এখন বিশ্ব স্বীকৃত: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বর্তমান সরকার স্বৈরাচারী বিএনপির এ অভিযোগ এখন বিশ্ব স্বীকৃত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, স্বৈরাচার শাসককে জনসভা করতে দেয়া হলেও দেশের অন্যতম গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সেই সুযোগ পায় না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এসব কথা বলেন তিনি।

স্বাধীনতা দিবস উৎযাপন এবং দলের পরবর্তী কর্মসূচি ঠিক করতে শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার আয়োজন করা হয়।

বর্তমান সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের যে অভিযোগ বিএনপি করেছে তা আজ বিশ্বস্বীকৃত বলে মন্তব্য করে মহাসচিব বলেন, এ ধরনের স্বীকৃতি জাতিকে লজ্জা ছাড়া আর কিছুই দেয় না।

দেশের অন্যতম জনপ্রিয় এবং বৃহত্তর গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে সরকার জনসভার অনুমতি না দিলেও স্বৈরশাসক ঠিকই অনুমতি পাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ