রাজনীতি

বিএনপিকে চাপে রাখতে কৌশলে এগুচ্ছে আ’লীগ

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

বিএনপিকে চাপে রাখতে নানা কৌশল নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগ—তা খোলাসা না করলেও নেতারা বলছেন, বিএনপি বারবার রাজনীতিতে ভুল করেছে যার জন্য দলটির নেত্রী খালেদা জিয়া এখন আর বড় কোনো ফ্যাক্টর নন।

বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলেও জানালেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবি মানা হবে না বলেও তারা জানিয়ে দিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত, ভাবিয়ে তুলেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্বকে। তবুও আন্দোলনের কঠোর কর্মসূচিতে না গিয়ে দলটি এখনও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যেটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বিএনপিকে চাপে রাখতে নানা কৌশলের কথা জানালেন দলের নেতারা।

এদিকে, ৫ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুরে যে কোন সময় নির্বাচন হতে পারে। আর খুলনায় ২৯ মার্চের পর নির্বাচন হবে। খালেদা জিয়াবিহীন এ দুটো নির্বাচনের ফলাফল দেখবে আওয়ামী লীগ। নেতরা জানালেন, সিটি নির্বাচনে দলের প্রার্থী জরিপ চলছে।

নির্বাচনকালীন সরকার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন আওয়ামী লীগ নেতারা।

বরাবরের মতো আওয়ামী লীগ নেতারা জোর দিয়েই বলছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। গতবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাবে না কোনো আসন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ