ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, স্বৈরচারী শাসকের দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করায় সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখন বিব্রত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলে এসময় জানান বিএনপির এ নেতা।
তিনি বলেন, খালেদা জিয়া যাতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্যই তাকে জামিন দেয়া হচ্ছে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: