রাজনীতি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খালেদা জিয়াকে মুক্ত করে— নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যাবে—বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

অবিলম্বে বিএনপির চেয়ারপারসকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকার ফ্যাসিস্ট সরকার— তারা অন্যায়ভাবে দেশে একদলীয় শাসন কায়েন করতে চায়।

বিএনপি চেয়ারপরসনকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে উল্লেখ করে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি।

জনগণের ন্যায্য দাবি আদায়ে বিএনপি নেতাকর্মীদের সব রকম আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন মির্জা ফখরুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ