রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার সমাবেশ করার অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদী বিএনপি—বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, এর আগেও সমাবেশের অনুমতি চাইতে বিভিন্ন সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে কথা বলেও অনুমতি দেননি।
তিনি আরো বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ মার্চ সমাবেশের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন। আশা করছি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাবো।
এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: