বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কারাগারে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মহাসচিবের দেখা করার কথা ছিল কিন্তু তিনি অসুস্থতার হওয়ায় তিনি দেখা করতে পারেননি।
এর আগে ৭ মার্চ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যান দলের নেতারা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। এরপর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।