রাজনীতি

খালেদার সাজা বাড়ানোর দুদকের আবেদন বেআইনি: রিজভী

রুহুল কবির রিজভী আহমেদ
রুহুল কবির রিজভী আহমেদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন ‘বেআইনি’বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফৌজদারি মামলায় সাজা বাড়ানোর জন্য রিভিউ পিটিশনের বিষয়টি দুদকের আইনেও নেই—এ কথা উল্লেখ করে রিজভী বলেন. দুদক স্বপ্রণোদিত হয়ে নয়, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে এবং রাজৈনতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়ার সাজা বাড়ানোর আবেদন করেছে।

দেশে চলতে থাকা ১৩৩ স্থানীয় সরকার নির্বাচনে ‘সরকারি বাহিনী আগের মতই তাণ্ডব চালাচ্ছে’ অভিযোগ তুলে রিজভী বলেন, নির্বাচন কমিশন সবকিছু জেনেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

রিজভী সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি দাবির পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

তিনি বলেন, টাঙ্গাইলে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবদুল মালেককে।

রিজভী বলেন, হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট ও ব্যালেট বাক্স ছিনতাইয়ে ‘পুরনো রক্তাক্ত ঘটনারই’ পুনরাবৃত্তি ঘটছে এ নির্বাচনে। পূর্বের মতই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে। সবকিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল, নির্বিকার হয়ে বসে আছে।

ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ভোট চলছে। এর মধ্যে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার একটি করে ইউনিয়ন, ঘাটাইলের ছয়টি ইউনিয়ন এবং এলেঙ্গা পৌরসভার নির্বাচন হচ্ছে।

স্থানীয়দের বর্ণনা থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের গুপ্তবৃন্দাবন দাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আবদুল মালেক গুলিতে নিহত হয়েছেন বলে পরিবার অভিযোগ করেছে।

রিজভী দাবি করেন, ক্ষমতাসীন দলের ‘সন্ত্রাসীরা’ ওই কেন্দ্রে ব্যালেট পেপারে সিল মারার সময় মালেক প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ