রাজনীতি

খালেদার অসুস্থতা নিয়ে উদ্বেগ বিএনপি, মুক্তির দাবি ফখরুলের

মির্জা ফকরুল ইসলাম আলমগীর
মির্জা ফকরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন দলের নেতারা দ্রত তার মুক্তি দাবি করেছেন—দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারের অধীনে খালেদা জিয়া নিরাপদ নন অভিযোগ করে— তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করার সুযোগ দিতেও সরকারের কাছে তারা দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রয়োজনে সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

বিএনপি নেত্রীর শারিরীক অবস্থা ঠিক কোন পর্যায়ে এবং তাকে কী চিকিৎসা দেয়া হচ্ছে তা নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্যও পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের তত্ত্বাবধানে খালেদা জিয়া নিরাপদ নন। তাই তার দ্রুত মুক্তির দাবি জানান। নিজেদের চিকিৎসকদের পরামর্শ মতো খালেদা জিয়ার চিকিৎসা করাতে চান।

কারাগারে স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণেই খালেদা জিয়ার শারিরীক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ