রাজনীতি

সরকারি টাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে শেখ হাসিনা: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

ঠাকুরগাওয়ে জনসভায় প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন—এ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকারি খরচে জনসভায় নৌকা মার্কার পক্ষে প্রচারণা করে— শেখ হাসিনা নির্বাচন বিধি ভঙ্গ করেছেন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার মুওদুদ অভিযোগ করেন, বিরোধীদের ন্যায্য সভাসমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে— অনৈতিকভাবে শেখ হাসিনা সরকারি টাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া হাইকোর্টে জামিন পাওয়ার পরও, তা কার্যকর হচ্ছে না। বিচারকদের বিবেক ঘুমিয়ে পড়েছে— একদিন জনতার আদালতে বিচারপতিদেরও বিচার হবে।

তিনি আরো অভিযোগ করেন, দেশে হ্যতা, গুম খুন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও পাচারের কোন বিচার হচ্ছে না, অথচ বিএনপি নেত্রীর বিরুদ্ধে মাত্র ২ কোটি টাকার মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ