বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে— জামিন স্থগিত করে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে এ অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই সরকারি দলের সহিংসতা ব্যাপক রূপ ধারন করেছে বলে অভিযোগ করেন রিজভী।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে প্রতিরোধ গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: