নির্বাচনী প্রচারণায় সরকারি সুবিধা নিচ্ছে আওয়ামী লীগ- এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলমা আলমগীর বলেন,সরকারি এটা মেনে নেয়া যায় না।
আন্দোলন সংগ্রামের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোববার নয়াপল্টন এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে লিফলেট বিতরণ করেন দলের মহাসচিব।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন- সরকারি খরচে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আর তা একেবারেই সংবিধান বিরোধী। সরকারি টাকা খরচ করে তারা ভোট চাচ্ছেন এটা মানা যায় না।
খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
আরেক প্রশ্নের জবাবে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে বিএনপির অবস্থান পরে জানানো হবে বলে জানান মির্জা ফখরুল ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট করেছেন দলের নেতারাকর্মীরা।