বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই সরকার দুদককে ব্যবহার করছে—বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দুদকের এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরো বলেন, যে অনলাইন নিউজ পোর্টালের সংবাদের ভিত্তিতে এ মামলা করা হয়েছে— তার সঙ্গে সরকারের গোয়ন্দাদের যোগসাজস আছে কি-না? তা খতিয়ে দেখা প্রয়োজন। মিথ্যা সংবাদ প্রচার করায় এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ মামলায় অভিযুক্ত নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: