রাজনীতি

ছাত্রলীগের ২৯তম সম্মেলন আগামী ১১-১২ মে

ছাত্রলীগের ২৯তম সম্মেলন
ছাত্রলীগের ২৯তম সম্মেলন

আগামী ১১ ও ১২ মে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে— বলে জানিয়েছেন সংগঠনটির বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ তারিখ ঘোষণা করেন।

এর আগে ৩১ মার্চ ও ১ এপ্রিল ২৯তম সম্মেলনের তারিখ নির্ধারিত থাকলেও গত ৯ মার্চ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক হঠাৎ ঘোষণা দেন যে, ওই তারিখে সম্মেলন হবে না।

উক্ত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, মহানগর উত্তর ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখও ঘোষণা করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন ২৪ এপ্রিল, মহানগর উত্তরের সম্মেলন হবে ২৬ এপ্রিল। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হবে ২৯ এপ্রিল।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ