রাজনীতি

রাজনীতি থেকে নেতাদের সরাতে দুদককে ব্যবহার করছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি নেতাদের রাজনীতি থেকে বাইরে রাখতেই সরকার দুদককে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের বিষয়টির সমালোচনা করে তিনি বলেন, সরকার দলীয় নেতারা অবৈধ সম্পদের পাহাড় গড়ছে সেদিকে দুদক নজর দিচ্ছে না।

গত দশ বছরে দেশে গণতন্ত্রের ধ্বংস করা হয়েছে উল্লেখ করে দেশটা কি আওয়ামী লীগ না কোনো শক্তি চালাচ্ছে এ নিয়ে প্রশ্নও তুলেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়াকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে এ সমালোচনা করে তিনি বলেন, তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

হাসপাতালে থেকে বাসায় ফেরার একদিন পর বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আর বিএনপি নেতাদের রাস্তাতেই দাঁড়াতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ