রাজনীতি

সরকার ২০ দলীয় জোট ভাঙ্গার ষড়যন্ত্র করছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিকভাবে দেওলিয়া হয়েছে বলেই সরকার ২০ দলীয় জোট ভাঙ্গার ষড়যন্ত্র করছে-এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) একতরফা আচরণ করছে—এ সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থ চারিতার্থ করতে দেশ বেচেঁ দিতেও এ সরকার দ্বিধাবোধ করবে না। এখন প্রধান ও একমাত্র শর্ত হচ্ছে খালেদা জিয়ার মুক্তি তারপর হবে অন্য যেকোন আলোচনা।

তিনি আরো বলেন, সরকার রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেই বিশদলীয় জোটের ঐক্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপিনেত্রী খালেদা জিয়ার মুক্তির আগে দলীয় কার্যক্রমের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত হবে না।

সরকারের কর্মকাণ্ডেকে স্বৈরাচারি অভিহিত করে এই দু:সময় থেকে মুক্তির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশদলীয় জোটের ঐক্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, মানসিক এবং শারিরীকভাবে দুর্বল করতেই খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ