বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য তেমন ভাল নেই— কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
একইসঙ্গে অবিলম্বে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল।
প্রায় ঘণ্টাখানেকের সাক্ষাতে বিএনপি নেত্রী দেশের চলমান সংকট থেকে উত্তোরণের জন্য জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন বলে জানান মির্জা ফখরুল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: