রাজনীতি

খালেদার শারীরিক অবস্থার অবনতি হলে দায় সরকারের: মওদুদ

হাসপাতালের ভেতরে নেয়ার সময় খালেদা জিয়া
হাসপাতালের ভেতরে নেয়ার সময় খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হলে এর দায় সরকারকে নিতে হবে এ মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ।

শনিবার কারাগার থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হলে সেখানে এ কথা বলেন তিনি।

মওদুদ বলেন, তাকে কারাগারে যেভাবে রাখা হয়েছে তাতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।

খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার কথা শোনার পর হাসপাতালের সামনে বিএনপির শীর্ষ স্থানীয় নেতা মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকনসহ শতাধিক কর্মী উপস্থিত হন। এ সময় নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে কয়েকজনকে আটক করে পুলিশ।

মওদুদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ভার সরকারে নেয়ার প্রয়োজন নেই— তাকে মুক্ত দিলে তিনি নিজেই নিজের চিকৎসা করাতে পারবেন।

গতকাল মির্জা ফখরুল কারাগারে দেখতে যান খালেদা জিয়াকে।

এ সময় জেলগেটে তিনি সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার মনোবল অত্যন্ত শক্ত— তিনি আমাদের চেয়েও শক্ত মনের মানুষ। তিনি বারবার এ কথা বলেছেন, আমার- খালেদা জিয়া জন্য আপনারা ভাববেন না, আমি ভালো আছি এবং এসব ছোটখাটো সমস্যা আমাকে সমস্যায় ফেলবে না।

গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ