রাজনীতি

সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার ইসির নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন- ইসি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে পারে— তবে সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার কমিশনের নেই- জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সভায় এ কথা বলেন তিনি।

কাদের বলেন, নির্বাচনে সেনাবাহিনী দরকার হলে কমিশন এজন্য সরকারের কাছে অনুরোধ করবে সরকারই বিষয়টি বিবেচনা করবে সেক্ষেত্রে সেনাবাহিনী সহযোগী বাহিনী হিসেবে কাজ করতে পারবে।

সেনা মোতায়েন হলেও তাদের হাতে বিচারিক ক্ষমতা দেয়ার সুযোগ নেই বলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উল্লেখ করেন।

আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলের ভাবমূর্তি তুলে ধরতে কমিটির সদস্যদের নানা দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

একটি রাজনৈতিক দল বিদেশিদের কাছে নালিশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে এসময় অভিযোগ করেন কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ