রাজনীতি

কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কোটা সংস্কারের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকার কারণেই সাধারণ মানুষের কোনো দাবিকেই তারা তোয়াক্কা করছে না।

সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায় না বলেই আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী ব্যবহারের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

সোমবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে উঠে আসে এসব কথা।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কোটা সংস্কারের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা সরকারের অগণতান্ত্রিক আচরণের একটি অন্যতম উদাহরণ।

তিনি বলেন, কোটা বিষয়ে দুই বছর আগে বিএনপির পক্ষ থেকে দেয়া ভিষণ ২০৩০ তে যে রূপকল্প দেয়া হয়েছিলো তা বাস্তবায়ন হলে এই সমস্যার তৈরি হত না।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সদিচ্ছা থাকলেও নির্বাচনে ভরাডুবির হবে যেনে তা মানতে চাচ্ছে না সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ