কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে ভিন্ন খাতে নিতে সরকারি এজেন্টদের দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার ক্যাম্পাসে প্রবেশের ১০ মিনিটের মাথায় এ হামলা সংঘটিত হয়েছে।
দুই ঘণ্টাব্যাপী হামলা চলাকালে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ থাকলেও কাউকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন রিজভী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকের চিকিৎসা থেকে বঞ্চিত করাসহ নানাভাবে কষ্ট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, হাইকোর্ট জামিন দেয়ার পরও খালেদা জিয়াকে কষ্ট দিতে সরকারের নির্দেশে জামিন স্থগিত করে রাখা হয়েছে।