কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারের মন্ত্রীরা অসংযত কথা বলছেন এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জবাবদিহিতা নেই বলেই লাগামহীন বক্তব্য দিচ্ছে সরকার—এ অভিযোগ করে রিজভী বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগ।
বিএনপি নেত্রীকে নিয়ে অশুভ পরিকল্পনা হচ্ছে দাবি করে তিনি বলেন, কারাগারের পরিবেশের কারণে খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
দলের চেয়ারপারসনের মুক্তির পরই বিএনপি নির্বাচনে যাবে বলেও জানান বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: